ড্রাগণ বল লিলি
বাংলাদেশের অনেকের কাছে ’’মে ফ্লাওয়ার’’ নামে পরিচিত। কিন্তু নামটি ভুল। কারণ এই একই ফুল আফ্রিকা মহাদেশের কিছু দেশে ডিসেম্বর মাসে ফোটে । এটি সাধারণত আবহাওয়া ও আর্দ্রতার উপর নির্ভর করে ফোটে। ফুলটির প্রকৃত সৌন্দর্য ক্যামেরায় ধারণ করা সম্ভব নয় প্রকৃত সৌন্দর্য দেখতে হলে সামনাসামনি দেখতে হবে ।
এটি একটি বিষাক্ত ফুল । লিলিতে এমন রাসায়নিক রয়েছে যা বিষাক্ত। যদিও এটার বিষক্রিয়া "তুলনামূলকভাবে কম" তবে উদ্ভিদের অস্বাভাবিক ফুলগুলি বাচ্চাদের এবং পোষা প্রাণীকে চুম্বকের মতো আকর্ষণ করে। আফ্রিকার কিছু অংশে তীরের বিষ এবং ফিশিং পোয়েসের উপাদান হিসাবে ব্যবহৃত হয় ।
No comments:
Post a Comment